ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া

  • আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
  • / 279

রোববারের পরীক্ষা পর্যবেক্ষণ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (সাদা জামা গায়ে)

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর কোরিয়া আজ (সোমবার) আরেকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। স্কাড শ্রেণির ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার আকাশে ওড়ার পর জাপান সাগরে গিয়ে পড়েছে।

এ নিয়ে গত তিন সপ্তাহে তৃতীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এর আগের দু’টি পরীক্ষা ছিল মধ্যম ও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র যেগুলোর পরীক্ষা সফল হওয়ার দাবি করেছে দেশটি।

আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় কমান্ড বলেছে, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে নিক্ষিপ্ত হয়ে ছয় মিনিট আকাশে ওড়ার পর জাপান সাগরে পড়েছে।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেছেন, ক্ষেপণাস্ত্রটি তার দেশের ‘সাদো’ এবং ‘ওকি’ দ্বীপের মধ্যবর্তী বিশেষ অর্থনৈতিক এলাকায় পড়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার উঁচুতে উঠেছিল। এ ছাড়া, উত্তর কোরিয়া আজ একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকতে পারে বলেও সিউল জানিয়েছে।

উত্তর কোরিয়া একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালানোর খবর ছবিসহ প্রকাশ করার পরদিন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর দিল দেশটির তিন শত্রুদেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।

গতকালের পরীক্ষার যে ছবি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা প্রকাশ করেছে তাতে দেশটির নেতা কিম জং-উনকে হাস্যোজ্জ্বল মুখে পরীক্ষাটি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

উত্তর কোরিয়ার কাছে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পাওয়া স্বল্প-পাল্লার স্কাড ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

জাতিসংঘ উত্তর কোরিয়াকে সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করলেও তা লঙ্ঘন করে এসব পরীক্ষা চালাচ্ছে দেশটি। পর্যবেক্ষকরা মনে করছেন, ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎপাদনে ধীরে ধীরে সাফল্য পাচ্ছে উত্তর কোরিয়া

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া

আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭