ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সহায়তা রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন সম্ভব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার

৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সহায়তা

  • আপডেট সময় : ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে চলমান হাম-রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে সুরক্ষিত রাখতে জাতীয় ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে বিশেষ সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনিসেফের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো বাংলাদেশ সরকারের টিকাদান কার্যক্রমকে আরও জোরদার করা এবং ঝুঁকিতে থাকা শিশুদের টিকার আওতায় নিয়ে আসা।

গত বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে চলমান এ টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান। মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এই কর্মসূচিতে আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে মাঠপর্যায়ে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এছাড়া আন্তর্জাতিক অংশীদারদের পক্ষ থেকে ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মিগুয়েল মাতেওস মুনোজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড রিয়াদ মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

৩৪ লাখ শিশুর হাম-রুবেলা টিকাদানে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সহায়তা

আপডেট সময় : ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬