ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার জার্মান পর্যটক সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট উত্তর ওয়াজিরস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ সিরাজগঞ্জে গাছ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে অনিয়মের দায়ে পৌনে দুই লাখ টাকা জরিমানা নিউইয়র্কে দুর্গাপূজার ধুম, টাইমস স্কয়ারে বিশেষ আয়োজন সৌদিতে তুরস্কের সেনা মোতায়েন: ইয়েমেনে হামলা নয়, কেবল প্রতিরক্ষা হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ

  • আপডেট সময় : ০১:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের এসআই মো. শাহ আলম (৪৩)। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, রূপসা উপজেলায় একটি বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে ফেরার পথে তিন ছিনতাইকারী এসআই শাহ আলমের গতিরোধ করে। এ সময় তারা তার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এক পর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজিতে আঘাত করে জখম করা হয়।

খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ

আপডেট সময় : ০১:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬