রিকশাচালকের ছদ্মবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ
- আপডেট সময় : ০৩:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 0
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাবি করেছেন যে, রাজধানী ঢাকায় অটোরিকশার দৌরাত্ম্য অস্বাভাবিকভাবে বেড়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পতিত সরকারের সাবেক সন্ত্রাসীরা বর্তমানে রিকশাচালক হিসেবে আত্মগোপন করে শহরে সক্রিয় হয়েছে। সরকার এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’।
বর্তমান সরকারের বয়স পাঁচ-ছয় মাস হতেই বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়ে অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়ায়, বিএনপি তখনই তা পুনরুদ্ধার করে। এছাড়া বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন করছে বলেও তিনি মন্তব্য করেন। একই অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের অশ্লীল বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে এ ধরনের অশালীন ভাষা ব্যবহার উদ্বেগজনক। বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বর্তমান সরকার। সরকার সংকট মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতের উদাহরণ টেনে তিনি জানান, গত দুই বছর হামের টিকা না দেওয়ার কারণে বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
























