বার্সেলোনা মেসি থেকে বড়, বিদায়ী সংবর্ধনা চান সাবেক সভাপতি
- আপডেট সময় : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 1
লিওনেল মেসির ক্যারিয়ারের বড় অংশ কেটেছে বার্সেলোনায়, হয়েছেন ক্লাবটির ইতিহাসের অন্যতম কিংবদন্তি। কিন্তু ২০২১ সালে অনেকটা আকস্মিকভাবেই ক্যাম্প ন্যু ছাড়তে হয় তাকে। মেসির বার্সা ছাড়ার সেই অধ্যায় ও ক্লাবের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মুখ খুলেছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। বেইন স্পোর্টসের সাথে আলাপকালে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি নয়, বার্সেলোনা ক্লাবটিই মেসির চেয়ে বড়।
গাসপার্টের মতে, মেসির ফুটবদক্ষতা বা সামর্থ্য নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। তবে ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সাথে ব্যক্তিগত সমীকরণ যাই থাকুক না কেন, একজন কিংবদন্তি হিসেবে মেসির উচিত সমর্থকদের কাছ থেকে মাঠেই আনুষ্ঠানিক বিদায় নেওয়া। তিনি মনে করেন, যে কোনো সভাপতি দায়িত্বেই থাকুন না কেন, মেসির ফেরার পথটি প্রশস্ত থাকা উচিত।
সাবেক এই সভাপতির সতর্কবার্তায় স্পষ্ট, তিনি মেসিকে তার প্রাপ্য সম্মান দিয়ে বিদায় জানানোর পক্ষপাতী। গাসপার্ট জানিয়েছেন, লাপোর্তা দায়িত্ব থাকা অবস্থায় মেসি যদি বিদায়ী সংবর্ধনার জন্য পরবর্তী সভাপতির মেয়াদের অপেক্ষায় থাকেন, তবে তিনি এমন উদ্যোগের কঠোর বিরোধিতা করবেন। ক্লাবের স্বার্থে এবং সমর্থকদের আবেগের কথা চিন্তা করেই মেসিকে বার্সেলোনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

























