ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দেখেই অনুপ্রাণিত ভারতের তরুণরা: নেহা বোরা

  • আপডেট সময় : ০৪:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতের তরুণ প্রজন্ম আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। ১৩ অক্টোবর মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে এই বার্তাটি প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় নেহা বোরা উল্লেখ করেন যে, ভারতজুড়ে বর্তমানে যে জেন-জি আন্দোলন চলছে, তার অনুপ্রেরণার উৎস বাংলাদেশ। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের ছাত্ররা লড়াই করেছে, ভারতের বর্তমান বিক্ষোভেরও উদ্দেশ্য প্রায় একই। ভারতের তরুণ সমাজকে সমর্থন ও সঠিক পথের দিশা দেখানোর জন্য তিনি বাংলাদেশের তরুণদের ধন্যবাদ জানান।

নেহা বোরা আরও বলেন, আমরা বাংলাদেশের আন্দোলনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের তরুণরা সম্মিলিতভাবে একটি সুন্দর দক্ষিণ এশিয়া গড়তে পারবে। একইসঙ্গে বাংলাদেশের এই আন্দোলনের প্রতি তিনি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ দেখেই অনুপ্রাণিত ভারতের তরুণরা: নেহা বোরা

আপডেট সময় : ০৪:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬