লক্ষ্মীপুরে বিয়ের কেনাকাটার দিনে তরুণীর অস্বাভাবিক মৃত্যু
- আপডেট সময় : ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 4
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আউগানখিল গ্রামে ১৮ বছর বয়সী মারিয়া আক্তার নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আগামী ২৩ অক্টোবর তার বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের আয়োজনের অংশ হিসেবে প্রয়োজনীয় কেনাকাটা করতে তার বাবা-মা রামগঞ্জের সোনাপুর বাজারে গিয়েছিলেন। বিয়ের পিঁড়িতে বসার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন মারিয়া আক্তার (১৮) নামে এক তরুণীর। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) তার বিয়ের দিন ধার্য করা হয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে কোনো স্বজন না থাকার সুযোগে মারিয়া নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারান। এলাকাবাসীর মধ্যে অনেকে ব্যক্তিগত কোনো সম্পর্কের জটিলতা থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করলেও, মারিয়ার পরিবার এ ধরনের কোনো বিষয়ের কথা অস্বীকার করেছে। পারিবারিক কলহের জের ধরে গতকাল রোববার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মারিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঠিক কী কারণে মারিয়া এমন পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
























