ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল সৌদি

  • আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেছেন। রিয়াদের আকাশসীমায় পৌঁছানোর আগেই দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে সফলভাবে ধ্বংস করে।

হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছিল। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মাধ্যমে বাসিন্দাদের কঠোরভাবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। এ সময় জনবহুল এলাকা বা ক্ষতিগ্রস্ত স্থানে ভিড় করা এবং ছবি কিংবা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়।

শুধু রাজধানী নয়, একই সময়ে দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশ, আভা শহর এবং খামিস মুশাইত এলাকাতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। তবে হুমকি কেটে যাওয়ায় এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পরপরই কর্তৃপক্ষ বিপদসংকেত তুলে নিয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বর্তমানে এসব এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল সৌদি

আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬