ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি কানাডায় অভিবাসন জালিয়াতি: ৫ বাংলাদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

  • আপডেট সময় : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি একান্ত নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয়। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। কখন কোন অ্যাম্বাসেডরকে কখন ডেকে পাঠাবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একান্ত নিজস্ব সিদ্ধান্ত।’।

শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলন সামনে রেখে ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল। শামা ওবায়েদ বলেন, রাষ্ট্রদূতকে কখন কোথায় বদলি বা তলব করা হবে, তা নিয়মিত পদ্ধতির অংশ। এটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়, বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এমন পদক্ষেপ নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সফরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শামা ওবায়েদ আরও বলেন, আমরা যৌথভাবে কাজ করছি এবং আশা করছি এই সফরের মাধ্যমে জাপানি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি।’।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

আপডেট সময় : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬