সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট
- আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 0
সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তাদের ওয়েবসাইটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। এর ফলে বর্তমানে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না এবং অনলাইন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে একটি নোটিশ প্রদর্শিত হতে দেখা যায়। এতে জানানো হয়, অ্যাপ্লিকেশনটি বর্তমানে রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং শীঘ্রই তা চালু হবে। অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে। এরপর একাধিকবার চেষ্টা করেও সাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।
























