ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরের শ্রীপুরে বাবার ওপর ছেলের হামলার ঘটনায় মামলা সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করব: আইজিপি সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান পাবনায় ট্রাক-ভটভটি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ অনুমোদন পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করব: আইজিপি

  • আপডেট সময় : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন ও সংবিধান অনুযায়ী যেখানে যা প্রয়োগ করা প্রয়োজন, আইনশৃঙ্খলা বাহিনী সেটাই করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট করে বলেন, ‘ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেইটা করব।’

সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘কে আসবে, আপা কবে আসবে—ওইটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না।’

পুলিশের ক্ষমতা ও কাজের পরিবেশ

পুলিশের কাজের প্রতি সমালোচনার কথা তুলে ধরে আইজিপি বলেন, ‘আমরা (পুলিশ) যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ।’ তিনি জানান, পুলিশকে সঠিকভাবে কাজ করার জন্য পরিবেশ দিতে হবে এবং তাদের প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব দিতে হবে। তাহলে সমাজব্যবস্থা সুখী-সমৃদ্ধময় হতে পারবে না।’।

সামাজিক শান্তি ও ব্লেকমেইল না করার আহ্বান

নাগরিকদের সুখে ও শান্তিতে বসবাসের জন্য পুলিশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন আলী হোসেন ফকির। তিনি বলেন, সেনাবাহিনী দেশ ও সার্বভৌমত্ব রক্ষা করবে, আর দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সব দল-মতের ইলেকশন এজেন্ডা থাকে শান্তি।

  • পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা না করার এবং নিজেরাও ব্ল্যাকমেইল না হওয়ার আহ্বান জানান আইজিপি।
  • তিনি বলেন, পুলিশ মূলত সমাজে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করে।
  • রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সবাই শান্তির কথা বললেও শেষ পর্যন্ত ‘শালিস মানি কিন্তু তালগাছটা আমার’ মানসিকতা রাখলে সুখী-সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করব: আইজিপি

আপডেট সময় : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬