ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান শতরানের দোরগোড়ায় বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে শান্ত-সাদমান মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি দুই মুক্তিযোদ্ধার ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: রোগী ও স্বজনদের চরম ভোগান্তি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ফুটবলের আজকের ম্যাচ শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক দিলেন নেতানিয়াহু শত কোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার নুরুল আমিনের দুর্নীতির পাহাড় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: নামকরণের প্রেক্ষাপট ও ভারত-বাংলাদেশ উপকূলে বর্তমান প্রভাব এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার শুনানি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান

  • আপডেট সময় : ১২:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে সাবধানেই এগিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতি পর্যন্ত টাইগাররা ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ৯৬ রান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতেই চাপে পড়েছিল স্বাগতিকরা। মাত্র ৯ রান দলীয় স্কোরে জেইডন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।

প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও সাদমান ইসলাম ৫৯ রানের জুটি গড়েন। তবে ইনিংসটি লম্বা করতে পারেননি মুমিনুল। জোমেল ওয়ারিকানের বলে মিড অফে শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে ২৮ রানে বিদায় নেন তিনি। তবে এই ২৮ রানের ইনিংসে একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ১১ রানে পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের অনন্য কীর্তি গড়েছেন মুমিনুল।

মুমিনুলের বিদায়ের পর ক্রিজে থিতু হওয়া সাদমানের সঙ্গে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। এই জুটির ওপর ভর করেই প্রথম সেশন শেষ করে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান

আপডেট সময় : ১২:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬