ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান

  • আপডেট সময় : ১২:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 31
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে সাবধানেই এগিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতি পর্যন্ত টাইগাররা ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ৯৬ রান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতেই চাপে পড়েছিল স্বাগতিকরা। মাত্র ৯ রান দলীয় স্কোরে জেইডন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।

প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও সাদমান ইসলাম ৫৯ রানের জুটি গড়েন। তবে ইনিংসটি লম্বা করতে পারেননি মুমিনুল। জোমেল ওয়ারিকানের বলে মিড অফে শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে ২৮ রানে বিদায় নেন তিনি। তবে এই ২৮ রানের ইনিংসে একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ১১ রানে পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের অনন্য কীর্তি গড়েছেন মুমিনুল।

মুমিনুলের বিদায়ের পর ক্রিজে থিতু হওয়া সাদমানের সঙ্গে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। এই জুটির ওপর ভর করেই প্রথম সেশন শেষ করে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান

আপডেট সময় : ১২:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬