উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা
- আপডেট সময় : ১১:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 0
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে নির্গত গ্যাসে সৃষ্ট অগ্নিকাণ্ড ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বুধবার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ঘটনাস্থল থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করেছে, যা বিস্তারিত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৪০ ঘণ্টার বেশি সময় পার হলেও নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ইনানী ছোট খাল সেতুসংলগ্ন এলাকায় মোহাম্মদ আবদুল্লাহর বসতভিটায় গভীর নলকূপ খননের সময় হঠাৎ প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে এবং তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালালেও ভূগর্ভ থেকে অনবরত গ্যাস বের হওয়ায় তাদের কার্যক্রম সফল হয়নি।
বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নলকূপ খনন করতে গিয়ে প্রায় এক হাজার ফুট গভীরে কোনো গ্যাসের স্তরের কাছাকাছি পৌঁছানো হয়েছিল। সেখান থেকেই হয়তো ভূগর্ভস্থ ফাটলের মাধ্যমে গ্যাস ভূপৃষ্ঠে উঠে আসছে। তিনি সতর্ক করে বলেন, এই গ্যাসের প্রবাহ জোরপূর্বক আটকে দেওয়ার চেষ্টা করলে ভূগর্ভের অন্য কোনো দুর্বল স্থান দিয়ে গ্যাস বেরিয়ে এসে আরও ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। তাই আপাতত গ্যাস নির্গমন বন্ধের চেয়ে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পরীক্ষাগারে বিশ্লেষণ ছাড়া গ্যাসের প্রকৃতি, উপাদান ও মজুত সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব নয়।’। তাই আপাতত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।
আগুনের শিখা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থেই মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিট থেকে মনখালী থেকে পাটুয়াটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। এতে প্রায় চার হাজার পরিবার বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী কাইজার নুর জানিয়েছেন, বিকল্প সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং আজ রাতেই তা সচল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, আগুনের শিখা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, বিষয়টিকে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কাজ করছেন। তিনি এলাকাবাসীকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।
























