তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ
- আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 0
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির নিথর দেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে এই মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, উদ্ধার করা ব্যক্তি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, তাহসিফ রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার থাকতেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। তিনি গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানা গেছে। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তাহসিফের মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে কারণ তিনি গত জুলাই মাসে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে পালানোর একটি ভিডিও ধারণ ও তা প্রকাশে সম্পৃক্ত ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামানও বুধবার বিকালে লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ এখন ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
























