রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
- আপডেট সময় : ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 8
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এর পরপরই নিয়ন্ত্রিত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। উৎপাদিত এই বিদ্যুৎ আগামী নভেম্বর মাসের দিকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করে। এই অনুমোদনের পর চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চুল্লির ভেতরে অত্যন্ত স্থিতিশীল ও নিরাপদ পরিবেশে শক্তি উৎপাদনের প্রাথমিক পর্যায় শুরু হলো। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা মেনে রাশিয়ার কারিগরি সহায়তায় এই স্থাপনা নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সফলভাবে শেষ হওয়ার পর সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার মতো জটিল ধাপগুলোও সম্পন্ন হয়েছে। এখন এর পরের ধাপ ‘বি-২’ বা প্রাথমিক পরিচালনার জন্য চুল্লিকে প্রস্তুত করার কাজ চলছে। এই পর্যায়ে ক্রিটিক্যালিটি বা চেইন রিঅ্যাকশন প্রক্রিয়ায় ধাপে ধাপে শক্তি উৎপাদন বাড়ানো হবে এবং উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছলে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
অন্যদিকে, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিও এগিয়ে চলেছে। রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের জন্য প্রাথমিক জ্বালানি লোডিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।





















