ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংক দিবে ১০ কোটি ডলার অনুদান

  • আপডেট সময় : ০৪:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পোশাক শিল্প কারখানা ছাড়া অন্যান্য শিল্প কারখানার রপ্তানি বহুমুখী করণে ৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার অনুদান দিবে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক ‘এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস প্রোজেক্ট’-এর আওতায় চামড়া, পাদুকা, প্লাস্টিক ও হালকা প্রকৌশলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে কাজ করবে বলে আজ এক বার্তায় জানানো হয়।

বাংলাদেশ, ভুটান ও নেপালের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআও ফেন বলেন, এতে বলা হয়, বাংলাদেশ চীনের পরই বিশ্বে দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এ দেশের রপ্তানি ত্বরান্বিত করা এবং অন্য খাতগুলোয় তৈরি পোশাক খাতের সাফল্যের পুনরাবৃত্তি করাই এর লক্ষ্য।

তিনি বলেন, এই প্রোজেক্টটি বিশ্ব বাণিজ্যিক ব্যবস্থায় তরুণদের বিশেষ করে নারীদের চাকরিতে যোগদানে ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া এই উদ্যোগটি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানগুলো বজায় রাখতে সক্ষমতা সৃষ্টি করবে।
এছাড়া এটি বিদ্যমান ও নতুন বাজারে মার্কেটিং এবং ব্রান্ডিং ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দক্ষতা বৃদ্ধি বিশেষ করে নারীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পাশাপাশি অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

এর মাধ্যমে এই সকল খাতের সরাসরি রপ্তানি ২৯ শতাংশ বৃদ্ধিতে সহায়ক হবে বলে বিশ্বব্যাংক জানায়।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাংক দিবে ১০ কোটি ডলার অনুদান

আপডেট সময় : ০৪:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭