ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেলেন তারেক রহমান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেলেন তারেক রহমান

  • আপডেট সময় : ১১:৪০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) কর্তৃক প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক তালিকার ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে প্রথমবারের মতো তার নাম যুক্ত করা হয়েছে।

তালিকায় তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বা ‘পলিটিক্যাল’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আরআইএসএসসি তাদের মূল্যায়নে উল্লেখ করেছে যে, তারেক রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আরআইএসএসসির এই বার্ষিক তালিকায় বাংলাদেশের আরও দুজন বিশিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন। তারা হলেন ড. হামিদা হোসাইন ও রাজিয়া সুলতানা। বিশ্বজুড়ে মুসলিম বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতেই এই তালিকা নিয়মিত প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেলেন তারেক রহমান

আপডেট সময় : ১১:৪০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬