ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডিআইআইটির শিক্ষার্থীদের শিল্প সফর প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবির সঙ্গে একমত জামায়াত

ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ১০:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি আরবের সেনাদের কয়েকটি অবস্থানে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তাদের যোদ্ধারা ওই এলাকায় ‘শত্রু সৌদি বাহিনী’র বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের সমাবেশস্থলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। মুখপাত্রের দাবি অনুযায়ী, এই হামলায় কয়েক ডজন সৌদি সেনা হতাহত হয়েছেন এবং তাদের বেশ কিছু সামরিক যানবাহনও ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

তবে হুতিদের পক্ষ থেকে করা এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাহিজ প্রদেশটি এডেন এবং ইয়েমেনের পশ্চিম উপকূলের মধ্যকার যোগাযোগের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত।

ভৌগোলিক গুরুত্বের কারণে অঞ্চলটি নিরাপত্তা পরিস্থিতির জন্য সবসময়ই স্পর্শকাতর। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তার সঙ্গে লাহিজের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। এই জলপথটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও এই অঞ্চলে হুতি বাহিনীর সঙ্গে সৌদি সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১০:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬