রাজধানীর আজিমপুরে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী আটক
- আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 7
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় গোপন বৈঠক চলাকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) এবং মো. মফিজুল ইসলাম (৫০)। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা জানান, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণে এই চারজন জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















