৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 10
আজ শুক্রবার, ২০ নভেম্বর প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করা তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান। তাঁর শৈশব ও শিক্ষাজীবনের অনেকটা অংশ অতিবাহিত হয়েছে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যরিস্টার জাইমা রহমান। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে।
তারেক রহমান রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে যাত্রা শুরু করেন ১৯৮৮ সালে। এরপর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্যপদ পাওয়ার মাধ্যমে তিনি সাংগঠনিক কার্যক্রমে আরও নিবিড়ভাবে যুক্ত হন। তবে রাজনৈতিক জীবনের বড় একটি সময় তাঁকে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেনাসমর্থিত ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর প্রত্যাবর্তনে দেশে নতুন রাজনৈতিক মেরুকরণ ঘটে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এই দুটি আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
এদিকে, আজ শুক্রবার প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। দলের পক্ষ থেকে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতায় তাঁর জন্মদিন উদ্যাপনের খবর পাওয়া গেছে।
























