সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়
- আপডেট সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 4
সিলেট নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের মরদেহগুলো নদী থেকে তুলে আনা হয়। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তাদের মেয়ে জয়স্মিতা বিশ্বাস। সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তাদের ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তারা সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এদিকে মর্মান্তিক এ ঘটনায় চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামসহ স্বজন, বন্ধু ও পরিচিতজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের তথ্য অনুযায়ী, জয়স্মিতা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল। জীবনানন্দ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়েই স্ত্রী মঞ্জুশ্রী সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান স্বজনরা। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের ছায়া ফেলেছে। এর আগে ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে মা ও মেয়ে নিখোঁজ হন।

























