ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনে দ্বিতীয়বার, ফের বন্ধ হলো ফেসবুক, ইনস্টাগ্রাম

  • আপডেট সময় : ১১:১৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শুক্রবার মধ্য রাতের পর বেশ কিছু ব্যবহারকারীর জন্য সমস্যা তৈরি হলো সামাজিক যোগাযোগ মাধ্রম ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করা ও ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠাতে না পারার কথা জানালেন ব্যবহারকারীরা। ওই অভিযোগ স্বীকার করে নেয়া হলো ফেসবুকও পোস্ট করে সমস্যার জন্য ক্ষমা চাওয়া হলো। যদিও বৃহত্তর ক্ষেত্রে শুক্রবার পরিষেবায় কোনো সমস্যা তৈরি হয়নি। সোমবার রাতে দীর্ঘক্ষণ, কোথাও কোথাও সাত ঘণ্টার কাছাকাছি বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিষেবা। এক সপ্তাহের চার দিনের মধ্যেই ফের সমস্যায় পড়লেন ব্যবহারকারী।

শুক্রবার ফেসবুকের তরফ থেকে একটি পোস্ট করে লেখা হয়েছে, ‘আমরা জানি কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। যত দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায়, তা চেষ্টা আমরা করছি। সমস্যার জন্য ক্ষমা চাইছি।’

একটি ভিন্ন সফটওয়্যার সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, পৃথিবীজুড়ে মোট ৩৬ হাজার ব্যবহারকারী ইনস্টাগ্রামে ছবি শেয়ার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন বলে জানিয়েছেন। অনেক ব্যবহারকারীকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে গিয়েও সমস্যার মুখে পড়তে হয়েছে। এই সংস্থার মতে, এই দুই অ্যাপে কোনও পরিবর্তন করতে গিয়েই হয়তো বড় কোনও থামতি তৈরি হয়েছে ফেসবুকের। সেই কারণে বার বার সমস্যয় পড়ছেন গ্রাহক।
সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চার দিনে দ্বিতীয়বার, ফের বন্ধ হলো ফেসবুক, ইনস্টাগ্রাম

আপডেট সময় : ১১:১৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১