ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত ৩৩

  • আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কথিত রাজধানী রাকায় স্কুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলকৃত একটি শহরের কাছের এই স্কুলটিতে গৃহহীনরা অবস্থান করছিল।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘মঙ্গলবার ভোরে ’ইসলামিক স্টেট জঙ্গিদের দখলকৃত রাকা প্রদেশের উত্তরাঞ্চলীয় আল-মানসুরা শহরের দক্ষিণে এই হামলা চালানো হয়েছে।’

পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি এই হামলায় ৩৩ বেসামরিক লোক নিহত হয়েছে। এরা রাকা, আলেপ্পো ও হোমসের বাসিন্দা।’ তিনি আরো বলেন, ‘এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো বলেছে, ‘যে স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে সেখানে প্রায় ৫০টি বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।’ এএফপি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত ৩৩

আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭