ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আ.লীগ বহুবিধ নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে: আমীর খসরু

  • আপডেট সময় : ০২:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বহুবিধ নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পে মধ্যে রয়েছে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা, তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নতুন নির্বাচন কমিশন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনাদের এসব প্রকল্প জনগণ প্রতিহত করবে।

আমীর খসরু বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরণের কমিশন করা উচিত ছিল তার সবগুলো শর্ত ভঙ্গ করেছে সরকার। সরকারকে বলতে চাই, বিএনপি আপনাদের এসব প্রকল্প বাস্তবায়ন হতে দেবে না। আপনাদের খারাপ রাজনীতিকে ভালো রাজনীতি দিয়ে মোকাবেলা করব।

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এ আলোচনা সভায় সংগঠেনর সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পদাক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ.লীগ বহুবিধ নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে: আমীর খসরু

আপডেট সময় : ০২:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭