ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাবরের দুর্নীতি মামলা চলবে, ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

  • আপডেট সময় : ০৮:৪০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলা বাতিলের জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

চারদলীয় জোট সরকারের এই মন্ত্রী ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। ২০০৮ সালের ১৩ জানুয়ারি ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা অবৈধভাবে অর্জনের দায়ে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলার অভিযোগ আমলে নেয় বিচারিক আদালত। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে বাবর। পরে হাইকোর্ট মামলা বাতিলের প্রশ্নে রুল জারি করে।

দুদকের পক্ষে খুরশিদ আলম খান এবং বাবরের পক্ষে এবিএম রফিকুল হক তালুকদার রাজা শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবরের দুর্নীতি মামলা চলবে, ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ

আপডেট সময় : ০৮:৪০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭