ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাঙ্গতেই হবে বিজিএমইএ অবৈধ ভবন

  • আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 403
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ’র অবৈধ ভবন ভাঙ্গতেই হবে। এর আগে আপিল বিভাগের দেয়া এই ভবন ভাঙ্গার রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ পিটিশন আজ রবিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন।

এর আগে আপিল বিভাগ বিজিএমইএ’র আপিল খারিজ করে দিয়ে ভবন ভাঙ্গার জন্য নির্দেশ দিয়েছিল। রায়ে বলা হয়েছিল, বিজেএমইএ’কে এই ভবন ভাঙ্গতে হবে। যদি তারা না ভাঙ্গে, তাহলে রাজউককে ভবন ভাঙ্গতে হবে।

রিভিউ পিটিশনের পক্ষে অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকি ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

আইনজীবীরা জানিয়েছেন, কতদিনের মধ্যে ভবন ভাঙ্গতে হবে তা বৃহস্পতিবার আদালত জানিয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাঙ্গতেই হবে বিজিএমইএ অবৈধ ভবন

আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭