ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘রাষ্ট্রপতি যোগ্য সার্চ কমিটি গঠন করবেন বলে আশা করছি’

  • আপডেট সময় : ০৯:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 373
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’জনগণের চোখের ভাষা বুঝে রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন বলে আশা করছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা পজিটিভ রাজনীতি করি, নেগেটিভ রাজনীতি করি না। এখনো সার্চ কমিটি করেননি রাষ্ট্রপতি। আমরা প্রত্যাশা করবো, রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন এবং এর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বেগম খালেদা জিয়া একটি প্রস্তাব দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটাকে অন্তঃস্বারশূন্য বললেও রাষ্ট্রপতি এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখেছেন। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার প্রস্তাবের পরে রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন। এখনো তিনি সার্চ কমিটি করেননি। তবে আমরা আশা করবো, তিনি (রাষ্ট্রপতি) জনগণের মনের ভাষা বুঝে নিরপেক্ষ সার্চ কমিটি করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রাষ্ট্রপতি যোগ্য সার্চ কমিটি গঠন করবেন বলে আশা করছি’

আপডেট সময় : ০৯:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭