ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘সার্চ কমিটি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি’

  • আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 453
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। সার্চ কমিটিতে সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক, সরকারি সুবিধাপ্রাপ্ত, সরকারি কাজে নিয়োজিত এমন লোকও রয়েছে। যারা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে না, তারপরও আমরা মেনে নিয়েছি। নাম চাওয়া হয়েছিল, সার্চ কমিটির কাছে নাম দিয়েছি। একটি মাত্র কারণে। আমরা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে কোনো রকম সংঘাত, অস্থিতিশীল, অনিশ্চয়তা ছাড়া সুসংগত অবস্থায় দেখতে চাই।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের দাবিতে সভার আয়োজন করে ঢাকা মহানগর জাগপা।

ঢাকা মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, জনগণ এটা বলতে শুরু করেছে, যা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই হবে। আমরাও সেটাই দেখতে চাই। জনগণের আশা আকাঙ্খাকার প্রতিফলন ঘটাতে পারছেন কি না? যদি না পারেন ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ে তাদের নাম লিখিত হবে। আর যদি পারেন ইতিহাসের স্বর্ণ খচিত জায়গায় তাদের নাম লেখা থাকবে।

রাষ্ট্রপতির উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আশা করবো আজকে তিনি (রাষ্ট্রপতি) যে জায়গার আছেন সেখান থেকে জাতিকে এই সংকট থেকে মুক্ত করতে পারেন। একটি নির্বাচন কমিশন দেবেন, যে কমিশন অন্তত শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে।

নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের স্বার্থে, সংঘাত এড়িয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ১৩ দফা প্রস্তাব দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে তিনি (রাষ্ট্রপতি) সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জন্য ডেকে ছিলেন। কিন্তু অন্যান্য নিবন্ধিত রাজনৈতিকদলগুলোকে ডাকা উচিত ছিল। এবং তাদেরকে না ডেকে আপনি (রাষ্ট্রপতি) গণতন্ত্রের সে বিষয়কে অবজ্ঞা করেছেন। রাষ্ট্রপতি হিসেবে আপনার কাছে এটা আমরা কোন দিন আশা করিনি। কারণ আপনি শপথ নিয়েছেন, সম্পূর্ণভাবে কোনো রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, আপনি নিরপেক্ষ হয়ে কাজ করবেন। আপনি এখন কোনো রাজনৈতিক দলের নেতা নন। সমগ্র বাংলাদেশের রাষ্ট্রপতি। আমরা আশা করবো, পরবর্তিতে আপনি এ বিষয়টিকে বিবেচনায় রাখবেন। এবং নিবন্ধিত সকল রাজনৈতিকদলকে সময় থাকলে আহ্বান জানাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সার্চ কমিটি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি’

আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭