ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বুলুসহ বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট সময় : ০৯:২৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস ও শিরিন সুলতানা।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জামিনে থাকা আসামিদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুলুসহ বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৯:২৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭