ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সোহেলের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা বিএনপির

  • আপডেট সময় : ১০:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলগেটে ফের গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে দলটি। সোমবার গভীর রাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোহেলের নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, সোহেলকে কোথায় নেয়া হয়েছে তা অফিসিয়ালি এখনো বলা হয়নি। দেশে কারো নিরাপত্তা নেই। সারাদেশ ভয়াবহ নারকীয় কারাগার।

প্রায় ৫ মাস কারাবরণের পর সোমবার সন্ধ্যায় মুক্তি মিললেও ফের আটক হন সোহেল। বর্তমানে তাকে মহানগর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোহেলের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা বিএনপির

আপডেট সময় : ১০:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭