ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

ব্রাজিলে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

  • আপডেট সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯
  • / 658
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহমেদ মীরু, ব্রাজিল ডেস্কঃ

এক মাস সিয়াম সাধনার পর ব্রাজিলে জাঁকজমকপুর্ণভাবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিমদের ঈদ-উল-ফিতর উদযাপিত হয়।

গত মঙ্গলবাল সকালে ব্রাজিলের সাও পাওলো মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। এ সময় ব্রাজিলে অবস্থিত প্রবাসীরা এবং বাংলাদেশীরা সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

ব্রাজিলের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালীরা সম্প্রতি প্রতিষ্ঠিত প্রবাসী মসজিদে ঈদের নামাজ একসাথে পড়ার জন্য সবাই একত্রিত হয়। নামাজ পরিচালনা করেন বাঙালি মসজিদের ইমাম।

এই প্রথম বাঙালী প্রবাসী কমিটির উদ্যোগে স্থাপিত মসজিদে সকল বাঙালি একসাথে নামাজ আদায় করে। এরপরেও মুসল্লি অনেক হওয়ায় মসজিদের জায়গায় সংকুলানের অভাবে অনেক বাঙালীরা সাও পাওলোতে আরবীয়দ্বারা পরিচালিত একটি জামে মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করে। নামাজ শেষে মসজিদের খতীব খুতবা শেষে প্রবাসীরা তাদের দেশবাসীর জন্য দোয়া করে।

এরপর সকল বাঙালীরা একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে । উৎসবের আমেজে মুসলমানরা নতুন কাপড় পড়ে পাড়া প্রতিবেশী,বন্ধু ও আত্নীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করে।

সর্বশেষে ব্রাজিলের নতুন মসজিদে প্রবাসীরা ঈদের খাবার হিসেবে বিভিন্ন হরেক রকমের মুখরোচক খাবারের আয়োজন করে । এ সময় মসজিদের বাঙালী প্রবাসী কমিটি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক কমিটি নেতৃবৃন্দ ও সদস্যদের সকলেই এতে অংশগ্রহন করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আপডেট সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯