ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ছাত্রের পিঠে চড়া চেয়ারম্যানকে বহিষ্কার করলো আ.লীগ

  • আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাইমচরে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানবসেতুতে হেঁটে সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক।’

গত সোমবার হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো সেতুর ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।

ওই ঘটনার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এক অভিভাবক নূর হোসেন পাটওয়ারী ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। সরকারের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির ছয় সদস্যের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা হওয়ায় এবং একজন অধ্যাপকের দলীয় সংশ্লিষ্টতা থাকায় বিএনপি বলে আসছে, এই সার্চ কমিটি নিয়ে তারা আশা রাখতে পারছে না।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপি নেতারা একজন আরেকজনকেই বিশ্বাস করে না। তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, লৌহজং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সিকদার, টঙ্গীবাড়ির উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রের পিঠে চড়া চেয়ারম্যানকে বহিষ্কার করলো আ.লীগ

আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭