ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৮৪তম

  • আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিটিশ পত্রিকা ইকোনমিস্টের ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ প্রতিবেদনে ৫.৭৩ স্কোর নিয়ে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। পত্রিকাটির ইন্টেলিজেন্স ইউনিট এ তথ্য প্রকাশ করেছে।

৯.৯৩ স্কোর নিয়ে প্রতিবেদনে শীর্ষে অবস্থানে রয়েছে নরওয়ে। দ্বিতীয় স্থানে আইসল্যান্ড (৯.৫০) ও তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (৯.৩৯)।

তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ১৬তম (৮.৩৬) ও যুক্তরাষ্ট্রের ২১তম (৭.৯৮)। আর ভারত রয়েছে ৩২তম (৭.৮১) অবস্থানে।

তালিকায় ভুটান ৯৮তম, নেপাল ১০২তম, পাকিস্তান ১১১তম ও মিয়ানমার ১১৩তম। তালিকায় শ্রীলংকা বাংলাদেশের আগে রয়েছে। দেশটি ৬৬তম অবস্থানে রয়েছে। সর্বশেষ ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ১৯টি দেশে পূর্ণ গণতন্ত্র চালু ছিল। ৫৭টি দেশে গণতন্ত্রের অবনমন ঘটেছে। এর মধ্যে ব্যাপক হারে অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটি ‘ফুল ডেমোক্রেসি’ ক্যাটাগরি থেকে ‘ফ্লড ডেমোক্রেসি’ ক্যাটাগরিতে নেমে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৮৪তম

আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭