ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল ঢাবি

  • আপডেট সময় : ০২:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় নিজস্ব অর্থায়নে ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারে প্রাথমিকভাবে জীবণুনাশকটি তৈরি করা হয়। এ কাজে শিক্ষার্থীদের সহায়তা করেন ফার্মেসি অনুষদের শিক্ষকরা।

বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আ ব ম ফারুক এবং ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারের সহযোগিতায় ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মুহিত শিক্ষার্থীদের নিয়ে কাজটি করছেন। এ বিষয়ে অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘শিক্ষকদের সহায়তায় আমাদের শিক্ষার্থীরা বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারে স্যানিটাইজার বানাচ্ছে। যেটি অত্যান্ত সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পরও আমাদের শিক্ষার্থীরা স্যালাইন বানিয়ে বিনামূল্যে বিতরণ করেছিল। জাতীয় যে কোনো সংকটে সক্ষমতা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি।’

জানা গেছে, এখন পর্যন্ত ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন শিক্ষার্থীরা। নতুন করে আরও ২০০ বোতল বানানো হবে। প্রাথমিকভাবে সেগুলো ফার্মেসি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া হবে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণের পরিকল্পনা রয়েছে। ফার্মেসি বিভাগের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে এসব জীবাণুনাশক।

তবে উৎপাদনখরচ বেশি হওয়ায় সবার মাঝে বিতরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল ঢাবি

আপডেট সময় : ০২:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০