ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী-ই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন : হাছান মাহমুদ

  • আপডেট সময় : ১১:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মত বাংলাদেশেও জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ড. হাছান আরো বলেন, বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের দেশেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জোটের কার্যকরি সভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার।

বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার পথ বেছে নিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপির এ ভুল রাজনীতির জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি আর এ ধরনের আত্মহননের পথ বেছে নেবেন না বলে মনে হয়।

আওয়ামী লীগের মুখপাত্র হাছান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন যেমন কারো জন্য থেমে ছিল না তেমনি আগামী জাতীয় নির্বাচনও কারো জন্য বসে থাকবে না। নির্ধারিত সময় শেষেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোন ইচ্ছা সরকারের নেই- উল্লেখ করে তিনি বলেন, তাকে (বেগম জিয়া) জেলে পাঠানোর কোন ইচ্ছা সরকারের নেই। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতি করে থাকলে তার বিচার হবে। আর তা না করলে খালাস পাবে। এ বিষয়ে সরকারের কোন এখতিয়ার নেই। আদালতের রায়ই চূড়ান্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী-ই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন : হাছান মাহমুদ

আপডেট সময় : ১১:৫৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭