ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় হাসিনা প্রশ্ন ফখরুলের

  • আপডেট সময় : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাসভবনের বাইরে কারা থাকেন, তা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

বিএনপি ২০০১ সালে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তাই যদি হয়, তাহলে পরে প্রধানমন্ত্রী কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসলেন?’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০০১ সালের নির্বাচন নিয়ে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের হতবাক করেছে। যেভাবেই হোক তিনি সরকারপ্রধান। এতবড় দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন উক্তি তিনি কিভাবে করতে পারলেন, তা আমাদের চিন্তায় আসে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বক্তব্যের মধ্য দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) বুঝিয়ে দিয়েছেন, এদেশে বিদেশীরা বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনে কাজ করছে। এটা জাতির জন্য কতটা মঙ্গলজনক, তা দেশের মানুষ সহজেই অনুমান করতে পারে।’

তিনি আরও বলেন, ‘শোনা যায়, ২০১৪ সালে ভারতের ‘র’ এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ওই নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন। এরশাদকে নির্বাচনে অংশের ব্যবস্থা করলেন। তাহলে কী আমরা বুঝতে পারি ‘র’ এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল!’

হাওয়া ভবনে ‘র’য়ের এক কর্মকর্তা বসে থাকতো- এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এখন অন্যরকম জনশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিদেশী লোকজন নাকি থাকে। তারা কারা আমরা জানি না। কিন্তু এটা তার ক্লিয়ার করা উচিত।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব যৌথসভায় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান, এমরান সালেহ, শামা ওবায়েদ, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কার কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় হাসিনা প্রশ্ন ফখরুলের

আপডেট সময় : ০৯:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭