ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

রাজপথে আসছে বিএনপি : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 445
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজপথে আসছি। কথা দিচ্ছি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়াই করব। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে কবি আব্দুল হাই শিকদারের লিখা ‘জোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে অন্তত একবার আদালতে হাজিরা দিতে হয়। এই বাস্তবতা সামনে রেখেই আমাদের আন্দোলন করতে হবে।

তিনি আরো বলেন, আমরা বর্তমানে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট স্টাডি নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজপথে আসছে বিএনপি : মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭