ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

এফবিসিসিআই নির্বাচন নিয়ে শুনানি ৩০ মার্চ

  • আপডেট সময় : ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • / 335
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার দিন ধার্য করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে এফবিসিসিআই কর্তৃপক্ষকে ‘লিভ টু আপিল’ দাখিল করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।

আদালতে এফবিসিসিআই’র পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে গত ২২ মার্চ আদেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে ময়মনসিংহ অঞ্চল থেকে পরিচালক নিয়োগে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে আদালত।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, নিয়ম অনুযায়ী প্রত্যেক বিভাগ থেকে পরিচালক মনোনয়ন করতে হবে। কিন্তু নবগঠিত ময়মনসিংহ বিভাগ থেকে কোনো পরিচালক মনোনয়ন দেয়া হয়নি। এই বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ মার্চ হাইকোর্টে রিট করেন ময়মনসিংহ চেম্বার ও কমার্সের সভাপতি মো. আমিনুল হক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এফবিসিসিআই নির্বাচন নিয়ে শুনানি ৩০ মার্চ

আপডেট সময় : ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭