ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঝিনাইদহে জঙ্গিসহ গ্রেফতার ৪১

  • আপডেট সময় : ০৮:৩৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহে নাশকতা ও সন্ত্রাস বিরোধী পুলিশের বিশেষ অভিযানে এক জঙ্গি ও সাত জামায়াত কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, শৈলকুপা উপজেলা থেকে ৮ জন. হরিনাকুন্ডু উপজেলা থেকে ৪ জন, কালিগঞ্জ উপজেলা থেকে ৩ জন, কোটচাদপুর উপজেলা থেকে ৪ জন, মহেশপুর উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারকৃত জামাত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। বাকি ৩৪ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারের পর থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রাম থেকে ইউনুস আলী নামের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম জাইবার আলী। এর আগেও তিনি পুলিশের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন বলে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে জঙ্গিসহ গ্রেফতার ৪১

আপডেট সময় : ০৮:৩৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭