ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে : হাছান মাহমুদ

  • আপডেট সময় : ১২:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / 354
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আগামী নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, অবশেষে দেরিতে হলেও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে।

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আইপিইউ সম্মেলনের সফলতা শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করেই ক্ষান্ত হননি, তার নির্দেশে সে সময় সারাদেশে পেট্রোল বোমা মেরে পাঁচশত স্কুল জ্বালিয়ে দেয়া হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শতাধিক মানুষ। হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দেয়া হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সংসদকে যেন আইপিইউতে অন্তর্ভুক্ত করা না হয় সেই আবেদন করে বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক আইপিইউতে চিঠি দিয়েছিলেন। কিন্তু তাদের এ আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশের সংসদকে আইপিইউ শুধু সমর্থন নয়, বরং সাবের হোসেন চৌধুরীকে আইপিইউর চেয়ারপারসন নির্বাচিত করেছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এবং বিএনপির প্রতি চরম চপেটাঘাত।

তিনি বলেন, আজ গণতন্ত্র অভিযাত্রায় শেখ হাসিনা শুধু বাংলাদেশের ক্ষেত্রে অবদান রেখেছেন তা নয়, বরং সফলতার সাথে আইপিইউ সম্মেলন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে শেখ হাসিনা এবং বাংলাদেশের জাতীয় সংসদ বিশ্ব পরিমন্ডলে আজ অবদান রাখছে। সেটিরই বহিঃপ্রকাশ হলো আইপিইউ সম্মেলনের সফল পরিসমাপ্তি।

আগামী নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে।

শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাহদাত হোসেন টয়েল, অরুণ সরকার রানা, নওশের আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে : হাছান মাহমুদ

আপডেট সময় : ১২:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭