ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

রোববার সকাল থেকেই ফুটপাতে বসার ঘোষণা হকারদের

  • আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 361
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার সকাল থেকে ফুটপাতে পণ্য নিয়ে বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। হকারদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ থেকে হকার্স ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন।

গত ১১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন হকারদের সঙ্গে এক সভায় জানান, কর্মদিবসে হকাররা ফুটপাতে বসবেন না। শুধু সন্ধ্যার পর ফুটপাতে পণ্য নিয়ে বসবে। দিনের বেলায় মানুষের চলাচল যেন নির্বিঘ্নে থাকে, সে ব্যবস্থা নিশ্চিত করতে অফিস ছুটির দেড় ঘণ্টা পর থেকে হকাররা পণ্য নিয়ে বসতে পারবে। এই সিদ্ধান্ত মানা হবে না বলেও ঘোষণা দিয়েছে হকার্স ইউনিয়ন।

তাদের দাবি, হকারদের কারণে যানজট হয় না। এরপরও মেয়র হকারদের উচ্ছেদের চেষ্টা করলে তার পদই অনিশ্চয়তায় পড়বে। সমাবেশে হকার্স ইউনিয়নের সভাপতি সেকেন্দার হায়াত বলেন, রোববার সকালেই হকাররা ফুটপাতে বসবে। যদি তাদেরকে উচ্ছেদের চেষ্টা করা হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য নগর ভবনের সামনে অবস্থান নেবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোববার সকাল থেকেই ফুটপাতে বসার ঘোষণা হকারদের

আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭