ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজিব গান্ধী ৮ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 514
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে হলি আর্টিসান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে আটদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী অফিসার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজিব গান্ধী ৮ দিনের রিমান্ডে

আপডেট সময় : ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭