ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

শান্তি কামনায় শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা

  • আপডেট সময় : ১০:৪৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 388
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়েছে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে। এর মধ্য দিয়ে শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা।

রবিবার বেলা ১১টা ১০ মিনিটে শুরু হওয়া এই আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সাদ। মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৪২ মিনিটে।

এ সময় তার সঙ্গে হাত তুলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগ তীর মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি।

২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয় তিন দিন ব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে বাংলাদেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলীগ অনুসারী দলের সদস্যরা যোগদান করেন। এতে বিশ্বের ৬৫টি দেশের প্রায় ১২ হাজার বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন। এর আগে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শান্তি কামনায় শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা

আপডেট সময় : ১০:৪৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭