ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘আইপিইউ নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়ার প্রকাশ’

  • আপডেট সময় : ০২:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • / 389
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্যের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও অগণতান্ত্রিকতার পরিচয় প্রকাশ পেয়েছে।

আইপিইউ সম্মেলন নিয়ে বিএনপির দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আইপিইউ সম্মেলন নিয়ে দেয়া বিএনপির বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়। এ সম্মেলন নিয়ে বিএনপির বক্তব্য শুধু সরকার বিরোধী নয়, তাদের বক্তব্য জাতি বিরোধী। বিশ্বে দেশের মর্যাদা ক্ষুন্ন করার জন্যই তারা এ ধরনের বক্তব্য দিচ্ছে।’

আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আইপিইউ সম্মেলন নিয়ে দেওয়া বিএনপির বক্তব্যের জবাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সরকার অত্যন্ত সুচারুভাবে আইপিইউ’র ১৩৬ তম সম্মেলন আয়োজন করেছে। ৪৬ হাজার সংসদ সদস্যদের আইপিইউ বিশ্বের ৬শ’ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। এ সম্মেলনে ১৪ শ’ সংসদ সদস্য যোগদান করেছে, যাদের মধ্যে ৮৩ দেশের স্পিকার এবং ৪৫ দেশের ডেপুটি স্পিকার রয়েছেন। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব সহকারী সেক্রেটারি জেনারেলের মাধ্যমে তার বাণী পাঠিয়েছেন। সরকার সফলতার সাথে সম্মেলন আয়োজন করায় আগত অতিথিরা আয়োজক দেশ হিসেবে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।-বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আইপিইউ নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়ার প্রকাশ’

আপডেট সময় : ০২:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭