ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কোনো শত্রু ইরানকে রুখতে পারবে না, ট্রাম্পকে খামেনী

  • আপডেট সময় : ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে তেহরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকি নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।

এছাড়া আগামী শুক্রবার ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ট্রাম্পের হুমকির জবাব দিতে ইরানীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার তেহরানে সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠককালে ‘শত্রুদের কেউ ইরানকে রুখতে পারবে না’ বলে মন্তব্য করেন খামেনী।

তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন তাকে ভয় পেতে হবে। না! আগামী ১০ ফেব্রুয়ারি ইরানের জনগণ তার কথার জবাব দেবে এবং এ ধরনের হুমকির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরবে।

ট্রাম্প প্রশাসন ইরানসহ সাতটি মুসলিম দেশের শরণার্থী ও নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে।

এর জবাব দেয়ার ঘোষণা দিয়ে মার্কিন নাগরিকদের ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর গত ২৯ জানুয়ারি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।

ইরানের এমন আচরণে তীব্র প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইরানকে ‘আগুন নিয়ে খেলা’র বিষয়ে হুঁশিয়ার করেন।

পরে ইরানের রিপাবলিকান গার্ডসহ ১৩টি প্রতিষ্ঠান এবং কয়েকজন ব্যক্তির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে নতুন বিরোধকে কেন্দ্র করে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় পরাশক্তির চুক্তি ভেঙে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।

এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, ২০১৫ সালে বিশ্বশক্তিসমূহের সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়েছে তা মধ্যপ্রাচ্যের বিরোধ মীমাংসার নকশা হিসেবে কাজ করবে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ভয়াবহ পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে এ চুক্তিকে ‘প্রতিবন্ধক’ বলে অভিহিত করেছেন। কিন্তু রুহানীর দাবি, এ ধরনের উচ্চ পর্যায়ের কয়েক ডজন সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোনো শত্রু ইরানকে রুখতে পারবে না, ট্রাম্পকে খামেনী

আপডেট সময় : ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭