ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

সিরাজগঞ্জে সাংবাদিকের মৃত্যু: আরো ৫ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০১:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন স্থানীয় সাংবাদিক নিহত হবার ঘটনায় পুলিশ আজ আরো পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে আহত হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।

স্থানীয় পৃলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা যে তথ্য পেয়েছেন তাতে ধারণা করা হচ্ছে, বিবদমান দুই গ্রুপের একটিতে ছিলেন পৌর মেয়র হালিমুল হক, এবং তার বন্দুক থেকেই গুলি করা হয়েছিল।

এটি মি. হকের লাইসেন্সকৃত বন্দুক এবং সংঘর্ষের সময় শুধু ওই বন্দুকটি থেকেই গুলি ছোঁড়া হয় বলে পুলিশ জানতে পেরেছে।

আরো পড়ুন: ট্রাম্পের নিষেধাজ্ঞা আদালতে স্থগিত, সাত দেশের মুসলিমরা আমেরিকা যেতে পারছেন

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় গুলি, সাংবাদিকের মৃত্যু, খবর শুনে মৃত্যু বৃদ্ধা নানীরও

আজ গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশ বিশেষ কিছু জানায় নি। তবে আভাস দেয়া হয়েছে, এরা সবাই ঘটনাস্থলে ছিল।

গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এই খবর বাড়িতে এসে পৌঁছানোর পর মারা যান ওই সাংবাদিকের নানী ৯০ বছরের বৃদ্ধা রোকেয়া বেগম।

ওই ঘটনার ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সেখানকার পৌর মেয়র হালিমুল হকের দুই ভাইকে পুলিশ গ্রেফতার করে গতকালই। আজ আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার প্রতিবাদে আজ শাহজাদপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে সাংবাদিকের মৃত্যু: আরো ৫ জন গ্রেফতার

আপডেট সময় : ০১:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭