ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

সাংবাদিক দীপংকর হত্যায় রাজীব গান্ধীর দায় স্বীকার: পুলিশ

  • আপডেট সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপংকর চক্রবর্তী। ফাইল ছবি
২০০৪ সালে নিহত বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ড সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

তাকে গুলশানের হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী বলে দাবি পুলিশের।

সোমবার বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের আদালতে (শেরপুর)  রাজীব গান্ধী জবানবন্দি দেন বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে বলা হয়, জবানবন্দিতে রাজীব গান্ধী বলেছেন, জেএমবি নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাই এবং জেএমবি প্রধান আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালের নির্দেশে সাংবাদিক দীপংকরকে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক দীপংকর হত্যায় রাজীব গান্ধীর দায় স্বীকার: পুলিশ

আপডেট সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭