ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 443
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে এখন আর ভাবার কোন প্রয়োজন নেই। কারণ, বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না।
দেশে বিদেশে নালিশ করা ছাড়া আর বিএনপির কোন কাজ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বর্তমানে একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে।
ওবায়দুল কাদের গতকাল বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপুমণি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত শাকিলের পিতা এডভোকেট জহুরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত ও আওয়ামী লীগ নেতা আশরাফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের মাহবুবুল হক শাকিল সম্পর্কে বলেন, শাকিল ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন। তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম অনুকরণীয় হয়ে থাকবে।
বিশাল জনসমাবেশ দেখে বিষ্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ময়মনসিংহবাসী শাকিলকে এত ভালোবাসে সে বিষয়টি তার জানা ছিল না। তিনি এর আগে কখনো এতবড় স্মরণ সভা কোথাও দেখেন নি।
কাদের বলেন, জনগণের এ বিশাল উপস্থিতি প্রমাণ করে, তারা শাকিলকে কত ভালোবাসে। বর্তমান সময়ের রাজনীতিবিদদের শাকিলের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার।
স্মরণ সভা উপলক্ষে গতকাল বিকেল তিনটা থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে সভায় আসতে শুরু করে। সভা শুরুর আগে বিশাল এ ময়দান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্মরণসভা বিশাল জনসভায় পরিণত হয়।
এর আগে নগরীর বাঘমারাস্থ বাসবভনে শাকিলের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ওবায়দুল কাদের, অধ্যক্ষ মতিউর রহমান, মির্জা আজম, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭