ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার ১১ মামলার পরবর্তী শুনানি ২৮ মার্চ

  • আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থতার কারণে হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০ মামলায় মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল।

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেছেন, খালেদা জিয়ার আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল। তিনি আদালতে আসার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি। এজন্য আমরা তার পক্ষে সময় প্রার্থনা করছি। অপরদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এর বিরোধিতা করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৮ মার্চ ধার্য করেন। ওই দিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার ১১ মামলার পরবর্তী শুনানি ২৮ মার্চ

আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭